৭ এপ্রিল ২০২৬ - ০৬:০৪
অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

ইরানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানে অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার অনুরোধ আসলেও তা অনুমোদন দেওয়া হবে না। 



মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, প্রতিটি অনুরোধ পৃথকভাবে মূল্যায়ন করা হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।


অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখেছে। দেশটি সাধারণভাবে মার্কিন বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেনি, তবে প্রতিটি অনুরোধ আলাদাভাবে পর্যালোচনা করছে।

ইউরোপের অন্যান্য দেশগুলোর অবস্থানও স্পষ্ট। ইরান-সংক্রান্ত যুদ্ধে উচ্চকণ্ঠ নীতি গ্রহণ এবং মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে করেছে স্পেন। ইতালিও গত সপ্তাহে সিসিলিতে মার্কিন বোমারু বিমান ব্যবহার অনুমতি দেয়নি।

Tags

Your Comment

You are replying to: .
captcha